Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.7): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

স্পেনে আরাফাত রহমান কোকো টি-১৬ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

স্পেনে আরাফাত রহমান কোকো টি-১৬ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

সংগৃহীত

স্পেনের মাদ্রিদে স্পেন বিএনপির উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকো টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে মাদ্রিদের উপকণ্ঠ গেতাফে মাঠে ঢাকা ফ্রুতাস ও তারুণ্য মাদ্রিদের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় তারুণ্য মাদ্রিদকে হারিয়ে ঢাকা ফ্রুতাস ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়।

স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের সঞ্চালনায় ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রিদের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাসুদুর রহমান।

এর আগে, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুস সোবহান, মনোয়ার হোসেন মনু, বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমানসহ অন্যান্য নেতারা।

স্পেন বিএনপির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হেমায়েত খান, সহসভাপতি ইউনুস আলী, আব্দুল আওয়াল খান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সুমন হাওলাদার প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আব্দুল মোজাক্কির, আব্দুল কাইয়ুম মাসুক, মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আবুল কাশেম, সাবেক সভাপতি আবুল কাশেম মুকুল, নির্বাচন কমিশনের সদস্য সাঈদ মিয়া, হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আলী হোসেন চৌধুরী, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ-সভাপতি রুবেল সামাদ প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্যই সব সুখের মূল। নিয়মিত খেলাধুলা শরীর ও মন দুটোই ভালো রাখে। খেলাধুলার মাধ্যমেই সম্ভব প্রবাসে যুব সমাজকে অনৈতিক কাজ থেকে বিরত রাখা।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ঢাকা ফ্রুতাস প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ১৮০ রান সংগ্রহ করে। রিপন ৪২ ইয়াছিন ৩৬, কাফি ৪ উইকেট, কামিল আহমদ সুবেল ২ উইকেট। জবাবে তারুণ্য মাদ্রিদ ব্যাট করতে নেমে ১৪ ওভারে ১১৬ রান করে অলাউট হয়। তবে দুই দলের ফিল্ডিং ছিল চোখে পড়ার মতো। এ টুর্নামেন্টে সর্বমোট ১২ দল অংশগ্রহণ করে।

প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে কাপ ও পুরস্কার তুলে দেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৯ জুলাই ২০২৬ || ২৫ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: