সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

কাতারের সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

কাতারের সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটির কারণে কাতারের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এটি কাতারের জলসীমার ওপর আছড়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

দুর্ঘটনার পর হেলিকপ্টারের ক্রু এবং যাত্রীদের খুঁজে পেতে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হেলিকপ্টারটি ‘রুটিন দায়িত্ব’ পালন করার সময় বিধ্বস্ত হয়।

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ বাঁধে। এরপর থেকে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে অসংখ্য হামলা চালিয়েছে ইরান। যদিও তাদের ছোড়া বেশিরভাগ মিসাইল ও ড্রোন আল-উদেইদে সরাসরি আঘাত হানতে পারেনি।

ইরানের এমন হামলার মধ্যেই কাতারের সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটল। যদিও দেশটি জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

সূত্র: আলজাজিরা

এমটিআই

সূত্র: ঢাকা পোষ্ট