Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.251): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টাইনে কনস্টেবল, নমুনা সংগ্রহ

সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টাইনে কনস্টেবল, নমুনা সংগ্রহ

সিরাজগঞ্জে এক কনস্টেবলের করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার রাতে শহরের সয়াধানগড়া মহল্লার (পানির ট্যাংকির পশ্চিম পাশে) একটি ভাড়া বাসা থেকে তার নমুনা সংগ্রহ করেছে সিভিল সার্জন কার্যালয়ের একটি মেডিকেল টিম।

ওই কনস্টেবল রায়গঞ্জ থানায় কর্মরত আছেন। জেলা সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, কনস্টেবল ওই মহল্লার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। সর্দি-কাশির লক্ষণ দেখা দেয়ায় তার বাসায় মেডিকেল টিম পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি আরো জানান, ওই বাড়িতেই তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সোমবার এসব নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৮ সেপ্টেম্বর ২০২৬ || ২৪ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: