বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

সিরাজগঞ্জে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের সদর থানা এলাকা হতে ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন রায়পুর উত্তরপাড়া গ্রামস্থ ইয়ং স্টার ক্লাবের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এ সময় তার নিকট হতে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট,০১টি মোবাইল ও ০১ টি সিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী- মোঃ হাসিবুর রহমান (২৪),পিতা-মোঃ আবুল কাশেম, সাং-রায়পুর উত্তরপাড়া , থানা-সদর, জেলা- সিরাজগঞ্জ ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০ (ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৯ এপ্রিল ২০২৬ || ১৫ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন