সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

সলঙ্গায় থোকায় থোকায় দুলছে আমের মুকুল

সলঙ্গায় থোকায় থোকায় দুলছে আমের মুকুল

সিরাজগঞ্জের সলঙ্গায় ফালগুণি হাওয়ায় থোকায় থোকায় দুলছে আমের মুকুল। আম গাছের কচি ডগা ভেদ করে সবুজ পাতার ফাঁকে হলদেটে মুকুল গুচ্ছ যেন উঁকি দিয়ে হাসছে। বাগানের সুনসান নীরবতা চিরে একটানা গান শোনাচ্ছে মৌমাছি।

মুকুলের ম ম গন্ধ মানুষের মন ও প্রাণকে বিমোহিত করে তুলেছে। আমের মুুকুলে কৃষকের আগামীর স্বপ্ন দোল খাচ্ছে। সেই সোনালি স্বপ্নকে বুকে ধারণ করেই আম গাছ পরিচর্যায় ব্যস্ত চাষিরা। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাজশাহী, চাপাইনবাবগন্জ এলাকার মত আমের বাগান না থাকলেও সলঙ্গা থানার ৬টি ইউনিয়নের প্রতিটি বাড়ীতে আমের গাছ লক্ষ্য করা গেছে। প্রতিটি বাড়ীর আম গাছে যেন থোকায় থোকায় আমের মুকুল ফুটে আছে। এবার শীতের তীব্রতা তেমন না থাকায় আম গাছে মুকুল এসেছে অনেকটাই। বওলাতলা গ্রামের কৃষক হোসেন আলী জানান, আমাদের সলঙ্গায় আমের বাগান না থাকলেও বাড়ীতে বাড়ীতে যে আমের গাছ আছে, তাতেই আমাদের ভালো ফলন হয় এবং চাহিদা মিটিয়ে হাট বাজারে বিক্রি করতে পারি। সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা জানান, এ বছর আমের উৎপাদন ভালো হবে। কারন এ বছর আমের মুকুল ধরার সময় প্রাকৃতিক কোন দুর্যোগ এখন পর্যন্ত হয়নি। তাই কৃষকেরা ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৫ জুন ২০২৬ || ১ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: