Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.154): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

শিক্ষার্থীদের বকেয়া উপবৃত্তির টাকা ছাড়

শিক্ষার্থীদের বকেয়া উপবৃত্তির টাকা ছাড়

সেকায়েপ প্রকল্পের ২৫০টি উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বকেয়া উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় উপবৃত্তি ভোগী শিক্ষার্থীদের ২০১৮ ও ২০১৯ সালের বকেয়া টাকা ছাড় করা হয়েছে।

একই সঙ্গে চলতি বছরের প্রথম কিস্তির টাকা বিকাশের মাধ্যমে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্টে পাঠানো হয়েছে। সমাপ্ত মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের ১৮৭ উপজেলার শিক্ষার্থীদের ২০১৯ সালের জুন-ডিসেম্বর কিস্তির টাকা ও চলতি বছরের জানুয়ারি-জুন কিস্তির টাকা বিতরণ করা হয়েছে। সমাপ্ত সেসিপ প্রকল্পের আওতায় ৫৪টি উপজেলার শিক্ষার্থীদের চলতি বছরের প্রথম কিস্তির উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিজ নিজ বিকাশ এ্যাকাউন্ট থেকে টাকা তোলার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৯ আগস্ট ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: