Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.251): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় সর্বোচ্চ তৎপরতার নির্দেশ আইজিপির

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় সর্বোচ্চ তৎপরতার নির্দেশ আইজিপির

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রো‌হিঙ্গা ক্যা‌ম্পে নিরাপত্তায় স‌র্বোচ্চ তৎপরতা নি‌শ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার সৈকত ফাঁড়িতে ট্যুরিস্ট পুলিশের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলায় কর্মরত পুলিশের সব ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন।

পুলিশিংকে এক ধরনের যুদ্ধের সঙ্গে তুলনা করে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদেরকে প্রতিনিয়ত প্রতিকূল পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হয়।

বেনজীর আহমেদ বলেন, পুলিশকে জনগণের ভরসাস্থল হিসেবে গড়ে তুলতে হবে। তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। দেশ ও জনগণের কল্যাণে আরও বেশি কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় পুলিশ প্রধান আরও বলেন, পর্যটন নগরী হিসেবে কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা ইস্যু কক্সবাজারের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিজেদের মধ্যে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে কাজ করার জন্য জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ পুলিশের অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।

বেনজীর আহমেদ বলেন, দে‌শের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্র‌তি রো‌হিঙ্গা ইস্যু যে‌নো কো‌নোভা‌বেই হুম‌কির কারণ হ‌য়ে না দাঁড়ায় দে‌শের স্বা‌র্থে সে‌দি‌কে ক‌ঠোর দৃ‌ষ্টি দি‌তে হ‌বে।

পুলিশ প্রধান বলেন, এখানে গতানুগতিক পুলিশিংয়ের পরিবর্তে গোয়েন্দা তথ্য নির্ভর পুলিশিং করতে হবে, নজরদারি বাড়াতে হবে।

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কর্মরত বিভিন্ন সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন পুলিশের মহাপরিদর্শক।

সভায় উপস্থিত বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা তাদের নিজ নিজ ইউনিটের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা আইজিপির সামনে তুলে ধরেন।

কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে সভায় এপিবিএনের অতিরিক্ত আইজি মো. মোশারফ হোসেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনসহ জেলা পুলিশ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ এবং অন্যান্য ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৯ সেপ্টেম্বর ২০২৬ || ২৪ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: