মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

রায়গঞ্জে ৮ জুয়াড়ি পুলিশের হাতে গ্রেফতার

রায়গঞ্জে ৮ জুয়াড়ি পুলিশের হাতে গ্রেফতার

জুয়া খেলার অপরাধে রায়গঞ্জে ৮ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড প্রদান করেন। রায়গঞ্জ থানা সুত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ধানগড়া ইউনিয়নের শলী শবলা গ্রামের এনছাব আলীর বাড়িতে জুয়াড়ুরা প্রকাশ্যে জুয়া খেলার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

আটককৃতরা হলো -ঐ গ্রামের আবু তাহেরের ছেলে আশরাফ (২৫),চান্দুর ছেলে লিটন (৩৮),এনছাবের ছেলে বাবু (৩৫),আব্দুল কাদেরের ছেলে হালিম (২৫),কুদ্দুস মন্ডলের ছেলে সুলতান (৩৫),আবু বক্করের ছেলে শামীম (৩০),আহাদ বক্সের ছেলে সুজন (২৫), আমজাদের ছেলে রঞ্জু (২৩)। পরে ঘটনাস্থলেই সহকারী কমিশনার (ভুমি) রায়গঞ্জ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭ জনকে ৭ দিন করে আর একজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৬ জুন ২০২৬ || ২ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: