শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

রায়গঞ্জে উঠতি ইরিবোরো ধান কাটতে শুরু করছে কৃষক

রায়গঞ্জে উঠতি ইরিবোরো ধান কাটতে শুরু করছে কৃষক

সিরাজগঞ্জের রায়গঞ্জে উঠতি ইরিবোরো হাইব্রীড জাতের মিনিকেট ও আটাশ ধান কাটতে শুরু করছে স্থানীয় কৃষকরা। এবছরে ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলার ৯ টি ইউনিয়নে চলতি বছরে এই ১৯ হাজার ৪শ ৭০ হেক্টর আবাদি জমিতে হাইব্রীড সহ নানা জাতের ধান চাষাবাদ হয়েছে। গত এক সপ্তাহ ধরে হাইব্রীড,মিনিকেট ও আটাশ ধান ইতিমধ্যে কৃষকরা কাটতে শুরু করেছে।

এতে প্রতি বছরের ন্যায় এ বছরেও ধানের ফলন ভালো হয়েছে। পাশাপাশি ধানের বাজার উঠতি হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো: শহিদুল ইসলাম জানান চলতি বছরে রায়গঞ্জ উপজেলায় ১৯ হাজার ৪শ ৭০ হেক্টর আবাদি জমিতে হাইব্রীড সহ নানা জাতের ইরিবোরো ধান চাষাবাদ হয়েছে। ইতিমধ্যে ৫শ হেক্টর জমির ধান কাটা হয়ে গেছে। বাঁকী জমির ধান পাকতে শুরু করেছে। পর্যায় ক্রমে আশা রাখি সব পাকা ধান কৃষকরা জমি থেকে কেটে ঘরে তুলবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২০ জুন ২০২৬ || ৭ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: