Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.251): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

মুহূর্তেই মাথাব্যথা কমাবে যেসব খাবার

মুহূর্তেই মাথাব্যথা কমাবে যেসব খাবার

শারীরিক নানান স্বাস্থ্য সমস্যার মধ্যে মাথাব্যথা অন্যতম। বলা চলে, বর্তমান প্রজন্মের কাছে মাথাব্যথা খুবই সাধারণ একটি স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর পেছনেও রয়েছে যথাযথ কারণ।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রজন্মের মধ্যে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ভিডিও গেম, ইত্যাদিতে মাত্রাতিরিক্ত আসক্ত থাকা এবং অগোছালো জীবনযাত্রার কারণে এই সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এছাড়াও রাতে ঘুম না হওয়া, ঠিক মতো ব্রেকফাস্ট না করা, কাজের চাপ, এই সমস্ত কিছুই মাথাব্যথার কারণ হতে পারে।

মাথাব্যথার কারণে আমাদের যেকোনো কাজেই অনীহা দেখা দেয় এবং স্ট্রেস বাড়ে। এই কারণে অনেকেই মাথাব্যথা সহ্য করতে না পেরে নানান ওষুধ খেয়ে থাকেন। যা মোটেও সঠিক নয়। কারণ ব্যথা কমানোর ওষুধ অতিরিক্ত সেবন করলে তা আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। তাই এর থেকে মুক্তি পাওয়ার অন্যতম নিরাপদ ও কার্যকর উপায় হলো মাথাব্যথা উপশমকারী খাবার খাওয়া। এমন কিছু খাবার আছে যা আপনাকে মাথাব্যথা থেকে মুক্তি দিতে পারে। চলুন তবে সেই খাবারগুলো সম্পর্কে জেনে নেয়া যাক-

দই

ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ আপনাকে তীব্র মাথাব্যথা থেকে মুক্তি দিতে পারে। ক্যালসিয়ামের অভাব হলে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না। দইতে রয়েছে প্রচুর পরিমাণে রাইবোফ্লাভিন, যা বি ভিটামিন কমপ্লেক্সের একটি অংশ। এটি মাথাব্যথা কমানোর ক্ষেত্রে কার্যকর, পাশাপাশি এটি অন্ত্রের স্বাস্থ্যের জন্যও ভালো।

আদা

আদা একটি সুপারফুড, যা স্বাস্থ্যের বিভিন্ন সমস্যার সমাধান করে। এটি মাথাব্যথা এবং মাইগ্রেনের সমস্যা থেকেও মুক্তি দিতে পারে। বমি বমি ভাব এবং ফ্লু-এর ক্ষেত্রেও আদা কার্যকর হতে পারে। তাই মাথাব্যথা থেকে বাঁচতে আপনি আদা চা পান বা খাবারে আদা রাখতে পারেন।

তরমুজ

তরমুজ মাথাব্যথার একটি বড় কারণ হলো ডিহাইড্রেশন। তাই পানি পান করা বা পানি সমৃদ্ধ খাবার গ্রহণ আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। তরমুজে ৯২ শতাংশ পানি রয়েছে, যা আপনাকে পুনরায় হাইড্রেট করে তুলতে পারে। এটিতে পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম জাতীয় পুষ্টি রয়েছে, যা মাথাব্যথা কমানোর ক্ষেত্রে বেশ কার্যকর।

পালং শাক

সবুজ শাকসবজি যেমন - পালং শাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, যা মাথাব্যথা হ্রাস করতে পারে। এক কাপ শাকের মধ্যে ২৪ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। এছাড়াও গবেষণা অনুযায়ী, নিয়মিত ম্যাগনেসিয়াম সেবন করলে মাইগ্রেন হওয়ার আশঙ্কা ৪১.২ শতাংশ কমাতে পারে।

কার্বোহাইড্রেট

কম কার্বোহাইড্রেট গ্রহণও মাথাব্যথার কারণ হতে পারে। লো-কার্ব গ্রহণের ফলে শরীরে গ্লাইকোজেন হ্রাস পেতে থাকে, যা মস্তিষ্কের শক্তির প্রধান উৎস। তাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ মাথাব্যথা প্রশমিত করে এবং মুডও ঠিক করতে পারে।

সূত্র: ব্লোডস্কাই।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৯ সেপ্টেম্বর ২০২৬ || ২৪ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: