শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

তিন ঘন্টায় চুরি হওয়া শিশুকে উদ্ধার করেছে কামারখন্দ থানা পুলিশ

তিন ঘন্টায় চুরি হওয়া শিশুকে উদ্ধার করেছে কামারখন্দ থানা পুলিশ

সিরাজগঞ্জে আবারও শিশু চুরির ঘটনা ঘটেছে। আজ রবিবার সকালে সদর উপজেলার বহুলী ইউনিয়নের কদমপালের নিজ বাড়ি থেকে ছোয়া মনি নামে আড়াইমাস বয়সী শিশুটি চুরি হয়। তবে শিশুটি চুরি হওয়ার সাড়ে তিনঘন্টা পর পুলিশ কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা করেছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। শিশুটির বাবা কদমপাল গ্রামের সুলতান সেখ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, সকাল থেকে ছোঁয়ামনি নামে শিশুটি নিখোঁজ ছিল। বিষয়টি পুলিশকে তাৎক্ষণিক জানায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ দ্রুত শিশুটি উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাড়ে তিন ঘন্টা পর ভদ্রঘাট বাজার এলাকায় একটি মোটর সাইকেলযোগে নিয়ে যাবার সময় শিশুটিকে উদ্ধার করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২০ জুন ২০২৬ || ৬ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: