মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

উল্লাপাড়ায় মাদক সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

উল্লাপাড়ায় মাদক সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ। জানা যায় উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বুধবার (১৩ জানুয়ারি)রাত ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানা পুলিশ এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় হানিফ এন্টারপ্রাইজ ঢাকা-ব-১৫-৭১৭৪ ঢাকাগামী দূরপাল্লার যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে উল্লেখিত মাদকসহ শাকিল হোসেন(২২) ও মেহেদী হাসান(২১) নামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

শাকিল হোসেন জয়পুরহাটের পাচঁবিবি থানার পশ্চিম বালিয়াঘাট গ্রামের মনসুর আলীর ছেলে ও মেহেদী হাসান একই এলাকার বালিয়াপুকুর গ্রামে আব্দুল মান্নানের ছেলে।

এ ঘটনা নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাসে মাদক আসছে এমন সংবাদের ভিত্তিতে আজ বুধবার রাত ৩ টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ওই দূরপাল্লার বাসটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

এ সময় শাকিলের ব্যাগে ৩২ বোতল ও মেহেদী হাসানের ব্যাগে ১৭ বোতল সর্বমোট ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৬ জুন ২০২৬ || ২ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: