Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.43): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

অস্ত্র পাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর

অস্ত্র পাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আহসানুল জব্বার বলেছেন, সাধারণত যারা মাদক ব্যবসায়ী থাকে, তারা অনেক ভয়ঙ্কর হয়। অনেক সময় আমাদের ওপর অস্ত্র প্রয়োগ করেছে তারা। এই ধারাবাহিকতায় এখন অনুধাবন করছি, আমাদের অস্ত্রের প্রয়োজন রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আহসানুল জব্বার বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের তত্ত্বাবধানে একটি কমিটি রয়েছে। এই কমিটি এখন বিচার-বিশ্লেষণ করছে কীভাবে কী উপায়ে আমাদেরকে অস্ত্র দেওয়া হবে।’ দেশের চলমান মাদক নিরাময়কেন্দ্রে কোনো ধরনের অন্যায়-অনিয়ম পাওয়া গেলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে মন্তব্য করে ডিজি বলেন, বর্তমানে আরও একটা বিষয় আমরা অনুধাবন করেছি- আমাদের অবশ্যই মোবাইল ট্র্যাকার প্রয়োজন। খুব সহজে এর সাহায্যে আমরা অপারেশন চালিয়ে মাদক ব্যবসায়ীদের ধরতে পারব।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২১ সেপ্টেম্বর ২০২৬ || ৬ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: