Warning: file_get_contents(http://ipwho.is/2600:1f28:365:80b0:a556:7323:67ff:8320): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

এনসিএলে রবিন ঝড়, ২৭ বলে জিতল ঢাকা মেট্রো

এনসিএলে রবিন ঝড়, ২৭ বলে জিতল ঢাকা মেট্রো

সংগৃহীত

দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হচ্ছে এনসিএল। আজ (১৪ সেপ্টেম্বর) টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অবশ্য খুব বেশি আনন্দের উপলক্ষ পাননি ক্রিকেটপ্রেমীরা। বৃষ্টির কারণে বগুড়ায় টসই হয়নি। রাজশাহীতে হয়েছে কার্টেল ওভারের ম্যাচ। সেখানে রবিনের বীরত্বে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে ইনিংসের দৈর্ঘ্য দাঁড়ায় ৫ ওভারে। সেখানে আগে ব্যাট করে তিন উইকেটে ৬০ রান করে রাজশাহী। জবাবে ৪.৩ ওভারে তিন উইকেট হারিয়েই ঢাকা মেট্রো লক্ষ্যে পৌঁছে যায়।

সকাল থেকে টানা বৃষ্টির কারণে রাজশাহীতে ম্যাচ মাঠে গড়ানো নিয়েই শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত ৫ ওভার করে খেলার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালরা। কার্টেল ওভারের ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকা মেট্রোর অধিনায়ক নাঈম শেখ।

আগে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রানের মাঝে তিন উইকেট হারায় রাজশাহী। হাবিবুর রহমান সোহান ২, সাব্বির হোসেন ৪ রান করলেও ডাক মারেন নাজমুল হোসেন শান্ত। তবে সাব্বির রহমান ও মেহেরব হোসেনের দৃঢ়তায় বাকি সময়ে উইকেট হারায়নি স্বাগতিকরা।

শেষ পর্যন্ত সাব্বির ১৫ বলে ৩৩ ও মেহেরব ৯ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। ঢাকা মেট্রোর হয়ে আরিফ আহমেদ দুটি ও আবু হায়দার রনি একটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকা মেট্রো। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহফিজুল ইসলাম রবিন। মাত্র ১২ বলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। দলটির আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

অন্যদের মাঝে নাঈম শেখ ৮ বলে ৭, মাহমুদউল্লাহ রিয়াদ ৪ বলে ৬ ও আবু হায়দার রনি ৪ বলে ৮ রানে আউট হন। রাজশাহীর হয়ে শফিকুল ইসলাম দুটি ও আসাদুজ্জামান পায়েল একটি উইকেট নেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৫ অক্টোবর ২০২৬ || ২০ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: