Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.48): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপে শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বললেন হার্শা

বিশ্বকাপে শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বললেন হার্শা

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দুই দিন। মাঠের খেলা শুরুর আগে এখন চলছে কথার বিশ্লেষণ। কার চোখে কে এগিয়ে, কে এবারের ইভেন্টে নজর কাড়বেন, এসবই এখন ক্রিকেট দুনিয়ায় আলোচনার বিষয়। মন্তব্য আর বিশ্লেষণের এই তালিকায় আছেন ভারতের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেও।

ক্রিকেট দুনিয়ার অন্যতম আলোচিত এই বিশ্লেষক অনেক আগ থেকেই বাংলাদেশের ভক্ত। টুর্নামেন্ট শুরুর দুদিন আগেও তার মুখে শোনা গেল বাংলাদেশ নিয়ে প্রশংসা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আগেই তার প্রিয় খেলোয়াড়। এবার সেখানে যুক্ত হয়েছে নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজের নাম। হার্শার মতে বাংলাদেশের এই দুই ক্রিকেটার হতে পারেন বিশ্বকাপে ভাল করার কারিগর। তিনি বলেন, ‘ক্রিকেট–বিশ্বে সবাই শান্ততে (নাজমুলে) মুগ্ধ। ওপেনিংয়ে কিংবা তিনে খেলায় সে নিজের সামর্থ্য ধীরে ধীরে বাড়াচ্ছে। সে হঠাৎ করেই বড় হয়ে উঠেছে এমনটা কিন্তু নয়।’

এরপর তিনি বলেন, ‘বাংলাদেশে প্রতিভার ঝলক ঘটিয়ে অকালে ঝরে যাওয়া খেলোয়াড়দের মতো নয়, সে ধীরে ধীরে বড় কিছু হয়ে উঠেছে। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ওপর থেকে সে চাপ কমাতে পারলে দলের জন্যই ভালো হবে।’

মিরাজকে পরবর্তী সাকিব হিসেবেও মনে করেন হার্শা, ‘আমার মনে হয়, মেহেদী হাসানের মধ্যে পরবর্তী সাকিব আল হাসান হওয়ার সব গুণাগুণই রয়েছে। আমি জানি না সে পারবে কি না, তবে মেহেদী হাসানকে পাওয়া বাংলাদেশের জন্য খুবই স্বস্তির।’ হার্শা আরো বলেন, ‘টেস্টে আমি প্রথম তার (মিরাজের) বোলিং দেখেছি। সে টেস্টের জন্য যথাযথ অফ স্পিনার। এরপর বছরের পর বছর ধরে সাদা বলে তার পরিসংখ্যান দেখেছি। মাঝে মধ্যে সে ইনিংস উদ্বোধনও করে আবার অবিশ্বাস্য কিছু ইনিংসও খেলেছে।’

তিনি যোগ করেন, ‘সাত–আটে থেকে ম্যাচ জেতানো কিংবা দলকে বিপদ থেকে সে উদ্ধার করতে পারে। আমার মনে হয়, মেহেদী হাসানের মধ্যে পরবর্তী সাকিব আল হাসান হওয়ার সব গুণাগুণই রয়েছে। আমি জানি না সে পারবে কি না, তবে মেহেদী হাসানকে পাওয়া বাংলাদেশের জন্য খুবই স্বস্তির।’

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০১ আগস্ট ২০২৬ || ১৭ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: