মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

আইফোন ১৩ প্রো ও গ্যালাক্সি এস২১-এর লড়াইয়ে কে জিতলো

আইফোন ১৩ প্রো ও গ্যালাক্সি এস২১-এর লড়াইয়ে কে জিতলো

ব্যাটারি সক্ষমতার বিবেচনায় আইফোন ১৩ প্রো’র কাছে হেরে গেল স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি এস২১। এটি ছাড়াও একাধিক স্মার্টফোনকে হারিয়ে দিয়েছে আইফোনের সর্বশেষ সিরিজটি। ডিএক্সওমার্ক-এর  সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে। প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন স্মার্টফোনের ব্যাটারির সক্ষমতা পরীক্ষা নিরীক্ষা করে ফল প্রকাশ করে।

সেরা ব্যাটারি স্মার্টফোনের দৌড়ে ৭৬ পয়েন্ট নিয়ে আইফোন ১৩ প্রো ২৪তম হয়েছে। এর পেছনেই রয়েছে মটরওয়ালা ইডিজিই ২০ প্রো, গ্যালাক্সি এস ২১ ও ওয়ানপ্লাস ৯ প্রো। যদিও এসব ফোনের ব্যাটারি আইফোন ১৩ প্রো এর চেয়ে বেশি শক্তিশালী। তবে সক্ষমতার দিক দিয়ে আইফোন ১৩ প্রো বেশ এগিয়েছে।

চার্জিংয়ের জন্য আইফোন ১৩ প্রো ফোনের ব্যাটারির লেভেল ইন্ডিকেটরে দেখানো ১০০শতাংশ চার্জে পৌঁছতে সময় লাগে ১ ঘণ্টা ৩৪ মিনিট। কিন্তু ফোনের ৩ হাজার ৫৯৫ এমএএইচ ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ হতে অতিরিক্ত আরও ৯ মিনিট লাগে।

এদিকে আইফোন ১৩ প্রো অন্যান্য কোম্পানির ফোনকে হারাতে পারলেও আইফোন ১৩ প্রো ম্যাক্সকে হারাতে পারেনি। এই ফোনটি ৮৯ স্কোর নিয়ে ডিএক্সওমার্কের ব্যাটারি চার্টে তৃতীয় স্থানে রয়েছে।

প্রতিবেদন অনুসারে, আইফোন ১৩ প্রো ৩,০৯৫ এমএএইচ ব্যাটারি নিয়ে মাঝারি ব্যবহারের সঙ্গে দুই দিনেরও বেশি ‘অটোনমি’ অর্জন করেছে। এছাড়াও, এই ফোনটির ওপর ‘অন দ্য গো’ নামক আরেকটি পরীক্ষাও করা হয়েছে, যাতে ভ্রমণের সময় ব্যাটারির আয়ু পরিমাপ করা যায়। কারণ যাতায়াতের সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে একাধিক অতিরিক্ত চাহিদা থাকে, যা ব্যাটারি লাইফ কমিয়ে দেয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা