Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.199): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

গোপনীয়তা লঙ্ঘন, ব্যক্তিগত তথ্য ফাঁস, ভুল তথ্য প্রচারসহ নানা কেলেঙ্কারির ফলে ফেসবুকের ওপর ব্যবহারকারীদের আস্থা তলানিতে পৌঁছেছে। অনেকে আবার সময় বেশি নষ্ট হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমটির ওপর ত্যক্ত-বিরক্ত। তাই অনেক সময় অ্যাকাউন্টই ডিলিট করে দিতে চান।

স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন কীভাবে?

  • ফেসবুক অ্যাপ ওপেন করুন।
  • ডান দিকে উপরে হ্যামবার্গার বাটনে ট্যাপ করুন।
  • Settings & Privacy অপশন সিলেক্ট করে Settings সিলেক্ট করুন।
  • এবার Personal and Account Information সিলেক্ট করুন।
  • এর পরে সিলেক্ট করুন Account Ownership and Control, তারপরে Profile Access and Control সিলেক্ট করুন।
  • এবার Deactivation and deletion অপশনে ট্যাপ করুন।
  • Delete account সিলেক্ট করে Continue to account deletion অপশন বেছে নিন।
  • অ্যাকাউন্ট ডিলিট করার কারণ জানিয়ে Continue to account deletion অপশন সিলেক্ট করুন।
  • স্ক্রোল ডাউন করে Delete account সিলেক্ট করে নিন।

ডেক্সটপ থেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন কীভাবে?

  • ফেসবুক ওপেন করুন।
  • ডান দিকে উপরে নিম্নমুখী তির চিহ্নে ক্লিক করুন।
  • Settings & privacy এর মধ্যে Settings সিলেক্ট করুন।
  • বাঁ দিকে মেনু প্যানেল থেকে Your Facebook Information অপশনে ক্লিক করুন। আপনার যদি একটি পেজে অ্যাকসেস থাকে তবে Privacy সিলেক্ট করে Your Facebook Information সিলেক্ট করুন।
  • Deactivation and Deletion অপশন সিলেক্ট করে View তে ক্লিক করুন।
  • এবার Delete account তে ক্লিক করে Continue to account deletion সিলেক্ট করুন।
  • ফের Delete account অপশন সিলেক্ট করুন।
  • অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে Continue সিলেক্ট করুন।

 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৫ জুলাই ২০২৬ || ২১ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: