Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.238): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

পপ-আপ সেফটি টিপস চালু করলো ইমো

পপ-আপ সেফটি টিপস চালু করলো ইমো

সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত করার মাধ্যমে ব্যবহারকারীদের সাইবার হয়রানি থেকে সুরক্ষিত রাখতে মেসেজিং অ্যাপ ইমো সম্প্রতি ‘সেফটি টিপস’ চালু করেছে। এই ফিচারের ফলে এখন কোনো সন্দেহভাজন হয়রানি বা উত্যক্তকারী কল বা টেক্সটের মাধ্যমে ইমো ব্যবহারকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করলে ব্যবহারকারীরা স্ক্রিনে কিছু সেফটি টিপস দেখতে পারবেন।

এসব টিপস ব্যবহারকারীদের অপরপক্ষের উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে, ব্যবহারকারীদের প্রাইভেসি সেটিং পরিবর্তনের দিক নির্দেশনা দেবে এবং ব্যবহারকারীদের হয়রানি থেকে সুরক্ষিত রাখবে।

ব্যবহারকারীদের নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিতের লক্ষ্যে সন্দেহভাজন হয়রানকারীদের শনাক্ত করতে ইমো অ্যালগরিদমের সাথে অত্যাধুনিক প্রযুক্তি সমন্বয় করেছে। একবার কোনো নির্দিষ্ট কলারকে হয়রানকারী সন্দেহে চিহ্নিত করা হলে, সে কোনো ব্যবহারকারীকে কল করার পর রিসিভারের স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে সেফটি টিপসগুলো ভেসে উঠবে।

এছাড়াও নির্দিষ্ট ব্যবহারকারীরা এরপর ‘হু ক্যান কল মি’ বিষয়ে প্রাইভেসি সেটিং গাইড দেখতে পারবেন। অ্যাপের সেটিংস-এ গিয়ে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুসারে কলার গ্রুপ হিসেবে ‘এভ্রিওয়ান’ বা ‘মাই কন্টাক্টস’ সেট করতে পারবেন। ওয়ান-অন-ওয়ান চ্যাটের ক্ষেত্রেও ব্যবহারকারীরা একই কাজ করতে পারবেন এবং সেফটি টিপস পাওয়ার সময় সন্দেহভাজন হয়রানকারীকে ব্লক এবং রিপোর্ট করতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিভাইসে এসব টিপস এখন বাংলা ও ইংরেজিসহ একাধিক ভাষায় পাওয়া যাচ্ছে।

ইমো জানায়, ব্যবহারকারীরা যাতে ডিজিটাল স্পেসে নিরাপদ এবং সুস্থ যোগাযোগের পরিবেশ উপভোগ করতে পারেন। এজন্য প্রতিষ্ঠানটি পপ-আপ সেফটি টিপস চালু করেছে। এভাবে ব্যবহারকারীদের যেকোনো অসুবিধা থেকে সুরক্ষিত রাখবে ইমো।

এসব সেফটি টিপস চালুর মাধ্যমে ইমো ব্যবহারকারীদের অপ্রত্যাশিত হয়রানি থেকে সুরক্ষিত থাকতে সাহায্য করছে। আগামী দিনগুলোতে সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য পূরণের পাশাপাশি ইমো নিজ অ্যাপ্লিকেশনকে আরও ব্যবহারকারী-বান্ধব করে তুলবে ও নিরাপত্তা ফিচার নিয়ে কাজ করবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৭ আগস্ট ২০২৬ || ১২ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: