সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

৪৩টি মডেলের স্মার্টফোনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ

৪৩টি মডেলের স্মার্টফোনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ

 

আর মাত্র দু’মাস পরই বেশ কিছু মডেলের স্মার্টফোনে কাজ করবেনা জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। আগামী ১ নভেম্বর থেকেই চালু হচ্ছে এই নিয়ম। এর ফলে মোট ৪৩টি মডেলের স্মার্টফোন ব্যবহারকারীরা হারাবেন অ্যাপটি ব্যবহারের সুযোগ। এই তালিকায় রয়েছে মূলত পুরনো অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনগুলো।

হোয়াটসঅ্যাপ-এর পক্ষ থেকে নিশ্চিত করে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.০.৪ বা তার আগের অপারেটিং সিস্টেমে থাকা ফোন এবং আইওএস ৯ বা তার থেকে আগের অপারেটিং সিস্টেম থাকা ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

এদিকে এ সকল ফোন প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকেও পাওয়া গিয়েছে নিশ্চয়তা, ফলে কয়েকদিনের মধ্যেই নতুন ফোন কিনতে হতে পারে ওই ফোনগুলোর ব্যবহারকারীদের।

এ বার একনজরে দেখে নিন, ঠিক কোন কোন ফোনগুলিতে দু’মাস পর থেকে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ - স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট, এস ২, এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এলথ্রি টু ডুয়াল, এফ সেভেন টু, এফ ফাইভ টু, সোনি এক্সপিরিয়া, হুয়েই অ্যাসেন্ড মেট ও অ্যাসেন্ট ডি টু, অ্যাপল আইফোন এসই, সিক্স এস ও সিক্স এস প্লাস ইত্যাদি।

গত বছর থেকে হোয়্যাটসঅ্যাপ-এর নিরাপত্তা নিয়ে নানারকম জটিলতা চলছে। এর ফলে ব্যবহারকারীর সংখ্যাও কমেছে বলে জানা গেছে। যদিও হোয়্যাটসঅ্যাপের দাবি, অ্যাপে নিরাপত্তার কোনো অভাব নেই। এখানে দেওয়া বার্তা ও ছবি সব সময়েই নিরাপদ।

সূত্র: মেট্রো ইউকে, আনন্দবাজার

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা