Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.213): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

৫৪০ কোটি ভুয়া অ্যাকাউন্ট আর এক কোটি পোস্ট মুছে ফেলল ফেসবুক

৫৪০ কোটি ভুয়া অ্যাকাউন্ট আর এক কোটি পোস্ট মুছে ফেলল ফেসবুক

নিজেদের সামাজিক যোগাযোগের সাইটে ভুয়া তথ্য, অশ্লীল বা মানহীন কন্টেন্ট ঠেকাতে বেশ জোরেশোরে কার্যক্রম শুরু করেছে ফেসবুক। এরই ধারাবাহিকতায় এ বছর ৫৪০ কোটি ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলেছে ফেসবুক।

ভুয়া প্রফাইল ও ক্ষতিকর কন্টেন্ট বিনিময়ের সঙ্গে যুক্ত ছিল অ্যাকাউন্টগুলো। মুছে ফেলা অ্যাকাউন্টের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ২০০ কোটি বেশি। পাশাপাশি ঘৃণামূলক কন্টেন্টযুক্ত এক কোটি ১৪ লাখ পোস্টও মুছে ফেলেছে সামাজিক যোগাযোগের সাইটটি। 

উল্লেখ্য, গত বছরের শেষ নাগাদ ভুয়া সংবাদের প্রচার ঠেকাতে নতুন ফিচার চালু করে ফেসবুক। ফিচারটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা নিজেদের ফেসবুক ওয়ালে প্রকাশিত যেকোনো ভুয়া তথ্য বা সংবাদ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার সুযোগ পেয়ে থাকে। ফলে আগের তুলনায় আরো বেশিসংখ্যক ভুয়া অ্যাকাউন্ট ও পোস্ট চিহ্নিত করে মুছে ফেলতে সক্ষম হয়েছে ফেসবুক।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০১ জুলাই ২০২৬ || ১৬ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: