Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.146): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হযরত মুহাম্মদ (সা.) এর পোশাক দেখতে হাজারো মানুষের ঢল

হযরত মুহাম্মদ (সা.) এর পোশাক দেখতে হাজারো মানুষের ঢল

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যবহৃত পোশাক দেখতে তুরস্কের ইস্তাম্বুলে হিরকা-ই শেরিফ মসজিদে হাজারো মানুষ ভিড় করেছেন।তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ বলছে, হযরত উওয়াইস আল-কারনি (রা.)-কে উপহার হিসেবে পোশাকটি দেন হযরত মুহাম্মদ (সা.)। তার বংশধররা এটি দীর্ঘ ১৪শ বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করে আসছেন।

করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়া এই প্রদর্শনী দুই বছর পর শুক্রবার আবার শুরু হয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এ নিদর্শন শুধু পবিত্র রমজান মাসে প্রদর্শন করা হয়।

শুক্রবার জুমার নামাজের আগে কিছু মানুষকে মসজিদের ভেতরে কাঁচে মোড়ানো বাক্সে পোশাকটি দেখার সুযোগ দেওয়া হয়। বাইরে আলাদা আলাদা সারিতে হাজারো নারী ও পুরুষ মসজিদের ভেতরে প্রবেশের জন্য অপেক্ষায় ছিলেন।

মানুষের এত ভিড় থাকার পরও কারো কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। দর্শনার্থীরা ইসলামের সবচেয়ে সম্মানিত ও পবিত্র ব্যক্তির ব্যবহৃত পোশাক দেখার সুযোগ পেয়ে খুশি। অনেকে পোশাকটি দেখে কান্নায় ভেঙে পড়েন। আবার কেউ কেউ নামাজ পড়েন শুকরিয়া হিসেবে। ২৯ এপ্রিল পর্যন্ত পোশাকটির প্রদর্শনী চলবে।

পোশাক দেখতে মসজিদে আসা লায়লা কাহরামান বলেন, রাসুল (সা.)-এর ব্যবহৃত পোশাক দেখতে পাওয়ার খুশিতে গতরাতে ঘুমাতে পারিনি। গত দুই বছর ধরে এটা দেখার অপেক্ষায় ছিলাম।

লায়লা তার ৯ বছর বয়সী ছেলে ওমর ফারুককে নিয়ে মসজিদে এসেছিলেন। ছেলে ফারুক বলেন, আমি রাসুলকে (সা.) অনেক ভালোবাসি। আমি এখানে আসতে পেরে খুবই খুশি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২০ জুলাই ২০২৬ || ৫ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: