শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মায়ামিতে মেসির বেতন কত, জানেন?

মায়ামিতে মেসির বেতন কত, জানেন?

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি। গত মৌসুমের মাঝামাঝি সময় থেকে ক্লাবটির জার্সিতে মাঠ মাতাচ্ছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। সেখানে যোগ দিয়েই ক্লাবকে শিরোপা জয়ের স্বাদ দিয়েছেন লিও।

এদিকে ইন্টার মায়ামিতে মেসি যখন নাম লেখান, তখন থেকেই কৌতূহল। ক্লাবটিতে তার বেতন কত? তবে সেই সময় জানা যায়নি কত ডলার বেতন পাচ্ছেন তিনি। অবশেষে জানা গেল যুক্তরাষ্ট্রের ক্লাবটি থেকে বছরে কত ডলার আয় করছেন এই আলবিসেলেস্তে মহানায়ক।

বৃহস্পতিবার এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশ করেছে আয়ের তালিকা। সেখানে তারা জানিয়েছে, মায়ামি থেকে বছরে ২০.৪৫ মিলিয়ন ডলার বেতন পেয়ে থাকেন মেসি। যে আয় তাকে মেজর লিগ সকারের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলার বানিয়েছে।

জানা গেছে, ১২ মিলিয়ন ডলার মূল বেতনের পাশাপাশি বিভিন্ন বোনাস দিয়ে মেসির আয় ২০ লাখ ৪০ হাজার ৬৬৭ ডলার।

অ্যাডিডাস ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানের বাণিজ্যিক চুক্তি, এনডোর্সমেন্ট ও স্পন্সরশিপ বাবদ মেসি যে বিপুল আয় পান, তা খেলোয়াড় ইউনিয়নের পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি।

উল্লেখ্য, প্লেয়ার্স ইউনিয়ন নিয়মিতভাবে পুরো লিগের বেতনের বিবরণ প্রকাশ করে। এবারের তালিকায় আটবারের ব্যালন ডি’অর বিজয়ীকে শীর্ষে দেখে অবাক হওয়ার কিছু নেই। বরং পরিমাণটা বেশি হলেও কেউ অবাক হতেন না।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়


    Warning: mysqli_connect(): (HY000/2002): Operation not permitted in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/include_section/news_details/bn_liMostPopularDetails.php on line 7

    Warning: mysqli_query() expects parameter 1 to be mysqli, bool given in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/include_section/news_details/bn_liMostPopularDetails.php on line 32

    Warning: mysqli_num_rows() expects parameter 1 to be mysqli_result, null given in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/include_section/news_details/bn_liMostPopularDetails.php on line 34

    Warning: Invalid argument supplied for foreach() in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/include_section/news_details/bn_liMostPopularDetails.php on line 36

অনলাইন জরিপ

০৫ জুন ২০২৬ || ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:


Warning: mysqli::__construct(): (HY000/2002): Operation not permitted in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/common/include/breaking_news.php on line 8
Connection Failed - Operation not permitted