Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.178): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

নিজের শিশু সন্তানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা

নিজের শিশু সন্তানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা

সিরাজগঞ্জের বেলকুচিতে জুনায়েদ (২) নামের এক শিশুকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিশুর বাবা হযরত আলী মুন্সিকে (৩৫) আটক করেছে থানা-পুলিশ। মঙ্গলবার দুপুরে বেলকুচি পৌর এলাকার সূবর্ণসাড়া মুচি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শিশু জুনায়েদকে তার বাবা গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে। পরে দড়ি দিয়ে বাড়ির পাশে আওয়াল মুন্সির তাঁতঘরের বাটামের সঙ্গে ঝুলিয়ে রাখে। ছেলেকে দেখতে না পেয়ে  জুনায়েদের মা লিপি খাতুন খোঁজাখুঁজি করে। এরই একপর্যায়ে তাঁতঘরে প্রবেশ করলে জুনায়েদকে ঝুলন্ত অবস্থায় তার বাবাকে পাশে দেখতে পায়। এটি দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসলে তার হযরত আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করে পুলিশ খবর  দিলে পুলিশ ঘটনাস্থল থেকে জুনায়েদের লাশ উদ্ধার করে। এরপর ঘাতক বাবাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আমরা শিশুর মরদেহ উদ্ধার করেছি। আর ঘাতক বাবাকে আটক করা হয়েছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৬ আগস্ট ২০২৬ || ১ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: