Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.48): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার রাতে সিরাজগঞ্জ শহরের রেলগেট সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, জেলার বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে মো. আমির হোসেন (৫২) ও সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের খাস বড় শিমুল গ্রামের মৃত কেরু শেখের ছেলে মো. আমির হামজা (৩৩)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রওশন আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরাজগঞ্জ পুলিশের এসআই (নিঃ) মোঃ নাজমুল হকের নেতৃত্বে সোমবার রাত ১০টা দিয়ে শহরের রেলগেট সিএনজি স্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য মামলা করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে তিনি জানান।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৯ জুলাই ২০২৬ || ১৩ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: