রোববার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

কাজিপুরে ইয়াবা ও হেরোইন সহ মাদক কারবারী আটক

কাজিপুরে ইয়াবা ও হেরোইন সহ মাদক কারবারী আটক

সিরাজগঞ্জের কাজিপুরে ছয় গ্রাম হেরোইন ও পঞ্চাশ পিচ ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩৭) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আসামী উপজেলার স্থলবাড়ী উত্তরপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার সকালে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামীর নিজ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৬ এপ্রিল ২০২৬ || ১৩ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন