Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.233): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

এনায়েতপুর ওরশ মেলার দোকানির মৃতদেহ উদ্ধার

এনায়েতপুর ওরশ মেলার দোকানির মৃতদেহ উদ্ধার

সিরাজগঞ্জের এনায়েতপুর ওরশ মেলার চুরিমালা দোকানি আব্দুর রহিম (৩২) নামে এক দোকানির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এনায়েতপুর থানার বেড়িবাঁধ এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত দোকানি আব্দুর রহিম এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের রওশন আলীর ছেলে। পুলিশ জানায়, রাতে বেচা বিক্রি শেষে আব্দুর রহিম রাতে তার চাচাতো ভাই জয়নাল আবদীনকে সাথে নিয়ে এনায়েতপুর থানার বেড়িবাঁধ এলাকায় যমুনা নদীতে মাছ ধরতে যায়। রাত ৩টার দিকে আব্দুর রহিমকে আর খুঁজে পায়নি সে। পরে ঘটনাটি তার চাচাতো ভাই তার পরিবারকে জানায়। রাতেই পরিবারের সদস্যরা তাতে খোঁজা খুজি করে কোন সন্ধ্যান পায়নি। সকালে বেড়িবাঁধ এলাকায় আব্দুর রহিমের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে তার মৃতদেহ উদ্ধার করেন। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৩ জুলাই ২০২৬ || ৮ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: