Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.251): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

মজাদার দই মগজের রেসিপি

মজাদার দই মগজের রেসিপি

সংগৃহীত

বছর ঘুরে ফিরে এসেছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ এলেই বেড়ে যায় খাবারের আইটেম। ঘরে ঘরে চলে গরু-খাসির মাংসের বাহারি স্বাদের নানা খাবার রান্না। মাংসের পাশাপাশি মগজেরও বিভিন্ন আইটেম রাখতে পছন্দ করেন অনেকেই।

চলুন জেনে নেওয়া যাক মজাদার দই মগজের রেসিপি—

যা যা লাগবে: গরুর মগজ ৫০০ গ্রাম, দই ৩ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, গরম মশলা ১ চা চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদ মতো

যেভাবে রাঁধবেন: প্রথমে একটু হলুদ আর লবণ দিয়ে মগজ সেদ্ধ করতে হবে। পানি ঝরিয়ে টুকরো করে কাটতে হবে, দই আর বাকি উপকরণ একসাথে মেখে ২/৩ বার ফেটে নিতে হবে। এরপর একটি পাত্রে তেল ঢেলে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিয়ে দইয়ের মিশ্রণটি কড়াইতে ঢেলে অল্প আঁচে কষাতে হবে। এরপর মগজ দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। অল্প পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ আঁচ বাড়িয়ে রান্না করুন। ওপরে তেল উঠে আসলে নামিয়ে ফেলুন। পরিবেশন করতে পারেন রুটি, পোলাও অথবা ভাতের সঙ্গে।

সূত্র: Rtv News

সর্বশেষ

অনলাইন জরিপ

০৫ সেপ্টেম্বর ২০২৬ || ২১ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: