Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.178): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

শীতে রুক্ষ ত্বকের যত্নে এই ভুলগুলো মোটেও করবেন না

শীতে রুক্ষ ত্বকের যত্নে এই ভুলগুলো মোটেও করবেন না

ত্বকের রুক্ষতা শীতের দিনে সবচেয়ে বড় সমস্যা। শুকনো টান ধরা মুখ, খসখস হাত-পা শীতের দিনের একটি কমন সমস্যা। আর এর জন্যই ত্বকের নিতে হয় একটু বাড়তি যত্ন। তবে এর জন্য শুধু আবহাওয়া দোষী নয়। নিজেদের কিছু ভুলের কারণেও শীতের দিনে একটুতেই ত্বক প্রচণ্ড শুকনো হয়ে যায়। চলুন তবে জেনে নেয়া যাক আসন্ন শীতের দিনগুলোয় ত্বক ঠিকঠাক আর্দ্রতায় ভরপুর রাখতে কী কী ভুল মোটেই করা চলবে না-

গরমের স্কিনকেয়ার মেনে চলা
শিরোনামটা পড়েই নিশ্চয়ই বুঝতে পারছেন ভুলটা কোথায় হল? গরমের দিনে যে স্কিনকেয়ার রুটিন মেনে চলেন, তা যদি শীতেও চালিয়ে যান, তাহলে আপনার ত্বক রুক্ষ হয়ে যাওয়াই স্বাভাবিক। শীতের দিনে তাপমাত্রা আর বাতাসের চাপ বদলে যায়, ফলে আপনার ক্লেনজিং আর ময়শ্চারাইজিং রুটিনেও বদল আনতে হবে। গরমের দিনে জেল ক্লেনজার চলতে পারে, শীতে তার বদলে ব্যবহার করুন ময়শ্চারাইজার যুক্ত কোমল ক্লিনজার। ওয়াটার-বেসড ময়শ্চারাইজারের বদলে বেছে নিন ভারী ময়শ্চারাইজার। বারবার মুখ ধোবেন না, তাতে ত্বক আরো শুকনো লাগবে। সপ্তাহে একদিন এক্সফোলিয়েট করুন।

সানস্ক্রিন না মাখা
শীতের দিনে রোদের তেজ কম বলে সানস্ক্রিন মাখা যদি বাদ দিয়ে দেন, তা হলে নিজের ত্বকের সঙ্গেই শত্রুতা করা হবে। তাপমাত্রা যতই কম থাক, তাতে অতিবেগুনী রশ্মির সক্রিয়তা একটুও কমে না এবং তা একইভাবে ত্বকের ক্ষতি করে। তাই বাড়ির বাইরে পা দেয়ার আগে অবশ্যই সানস্ক্রিন মাখবেন।

গরম পানিতে গোসল
গোসলের পানি অতিরিক্ত গরম হলে তা আপনার ত্বকের উপরের প্রাকৃতিক তেলের আবরণ একেবারে নষ্ট করে দেয়, ফলে ত্বক খুব তাড়াতাড়ি রুক্ষ হয়ে যায়, ত্বকে বয়সের ছাপ পড়ে। হালকা গরম পানিতে গোসল করুন, ১০ মিনিটের বেশি সময় ধরে গোসল করবেন না। গোসলের পরে সঙ্গে সঙ্গে সারা শরীরে হাইড্রেটিং ক্রিম মেখে নেবেন যাতে ময়শ্চারাইজারটা ত্বকের গভীরে ঢুকতে পারে।

ঠোঁটে পেট্রোলিয়াম জেলি মাখা
শীতের দিনে ঠোঁট ফাটা খুব স্বাভাবিক। কিন্তু ঠোঁট ফাটলেই যদি পেট্রোলিয়াম জেলি মাখতে থাকেন, তাতে খুব একটা উপকার পাবেন না। পেট্রোলিয়াম জেলি সাময়িক আরাম দিলেও পরে ঠোঁট আরো শুকনো করে দেয়। বদলে কোনো ভারী ময়শ্চারাইজার মাখলে ঠোঁট ফাটা কমাতে পারবেন। নিয়মিত দুধের সর বা ঘি মাখলেও ঠোঁট ফাটা কমে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৫ আগস্ট ২০২৬ || ৩১ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: