মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

বর্ষাকালে যেসব খাবারের লাগাম টানাই ভালো

বর্ষাকালে যেসব খাবারের লাগাম টানাই ভালো

চলছে বর্ষাকাল। এই সময় চলে রোদ-বৃষ্টির খেলা। অর্থাৎ কখনো রোদ আবার কখনো অঝোরে বৃষ্টি নেমে আসে। ফলে প্রকৃতিতে স্যাঁতসেঁতে ভাব লেগেই থাকে। এই বর্ষাকালে নানান ধরনের রোগ-জীবাণু বাতাসে উড়ে বেড়ায়। তাই বর্ষাকালে সংক্রমণজনিত রোগের ঝুঁকি এড়াতে কিছু কিছু খাবার না খাওয়াই ভালো। তো এবার জেনে নিন বর্ষাকালে যেসব খাবারের লাগাম টানাই ভালো-

 

মিষ্টিজাতীয় খাবার: বর্ষাকাল বলে নয়, বেশি চিনি খাওয়ার অভ্যাস কখনোই ভালো নয়। তবে বর্ষায় চায়ে চিনি খাওয়ার পরিমাণ কমাতে পারলে ভালো। এ ছাড়া মিষ্টিজাতীয় খাবারও কম খাওয়া উচিত। যতটা সম্ভব এড়িয়ে চলুন চকলেট, লজেন্স, কেক, মিষ্টি প্রভৃতি।

 

অ্যালকোহল পান: মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অ্যালকোহল রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয়। ফলে যেকোনো রোগবালাই আপনাকে সহজেই কাবু করে ফেলে।

 

প্রক্রিয়াজাত মাংস: অনেকেই বাড়িতে মজুত করে রাখেন সসেজ, সালামি, হটডগের মতো খাবার। আলাদা করে বানানোর ঝামেলা নেই। বাচ্চারাও মজা করে খেয়ে নেয়। তবে এ ধরনের প্রক্রিয়াজাত খাবার শরীরের জন্য ভালো নয়। বিশেষ করে বর্ষাকালে এড়িয়ে চলাই ভালো।

 

কফি: কফির কাপে চুমুক দিতে দিতে বৃষ্টি দেখার মজাই আলাদা। কিন্তু কফি বর্ষায় যত কম খাওয়া যায়, ততই ভালো। অত্যধিক ক্যাফিন ঘুমের ব্যাঘাত ঘটায়। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। সহজেই অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা