Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.152): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

স্বপ্নে মৃত্যু দেখা, কিসের ইঙ্গিত বহন করে জেনে নিন

স্বপ্নে মৃত্যু দেখা, কিসের ইঙ্গিত বহন করে জেনে নিন

স্বপ্নে মৃত্যু দেখলেই অজানা কারণে আমাদের মনে ভয় বাসা বাঁধে। স্বপ্নে কোনো প্রিয়জনের মৃত্যু দেখলে তা মনের ওপর গভীর প্রভাব বিস্তার করে। এই ধরনের স্বপ্নেরও কিন্তু অর্থ রয়েছে। আজ আমরা মৃত্যু সম্পর্কিত স্বপ্নের অর্থ বিশ্লেষণ করব। সব সময় যে মৃত্যুর স্বপ্ন মানেই খারাপ তা কিন্তু নয়। কারণ মৃত্যুর অর্থ পুরনোর শেষ ও নতুন কিছুর শুরু।

বিশেষজ্ঞদের মতে, স্বপ্নে মৃত্যু দেখা জীবনের নতুন কিছু শুরুর অর্থ বহনকারীও হতে পারে। কোনো খারাপ অভ্যাস বা খারাপ সময়ের শেষ হওয়াও বোঝাতে পারে মৃত্যুর স্বপ্ন। নির্ভর করছে আপনি কার মৃত্যু দেখছেন এবং কীভাবে মৃত্যু দেখছেন। আমাদের স্বপ্নে দেখা প্রতিটি চরিত্রই আমাদের চরিত্রের কোনো বৈশিষ্ট্য বা জীবনের অধ্যায় চিহ্নিত করে। তাই আগে বুঝতে হবে স্বপ্নে দেখা নির্দিষ্ট মানুষটি আমার জীবনে কোন গুরুত্ব বহন করছে। তবেই তার মৃত্যুর স্বপ্নের অর্থ বোধগম্য হবে। যেমন ধরা যাক, স্বপ্নে কোনও বয়স্ক মানুষের মৃত্যু দেখার অর্থ পুরনো কোনো অভ্যাস ত্যাগের সময় উপস্থিত।

>> অনেক সময় বয়স্ক বাবা-মা রা সন্তানের মৃত্যুর স্বপ্ন দেখেন। যদি তাদের সন্তান কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় বা বাড়ি ছেড়ে চলে যায় তাহলে এই ধরনের স্বপ্ন আসতে পারে। এর অর্থ ঐ বাবা-মা তাদের সন্তানের হারিয়ে যাওয়া ছেলেবেলা ফিরে পেতে চাইছেন।

>> আপনার জীবিত বাবা-মার মৃত্যুর স্বপ্ন দেখেছেন? এর অর্থ আপনি তাদের হারানোর ভয়ে দুশ্চিন্তাগ্রস্ত। আর আপনি যদি মৃত বাবা-মার মৃত্যুর স্বপ্ন দেখেন, তাহলে বুঝতে হবে আপনি আরো একবার তাদের দেখতে চান, তাদের কথা মনে করতে চান।

>> স্বামী বা স্ত্রীর মৃত্যুর স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনসঙ্গীর কাছ থেকে যা চান তা পাচ্ছেন না। সেই অপূর্ণতা থেকেই তার মৃত্যদৃশ্য আপনার স্বপ্নে আসছে।

>> পরিবারের কোনো সদস্যের মৃত্যুর স্বপ্ন দেখলে বোঝা যায় যে আপনার মধ্যে কোনো বড় পরিবর্তন আসছে। সেই পরিবর্তনই কোনো প্রিয়জনের মৃত্যুর রূপ ধরে স্বপ্নে দেখা দিচ্ছে। এর আরো একটা ব্যাখ্যা হতে পারে যে ওই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক প্রায় শেষ হতে চলেছে। আপনার জীবনে তার আর কোনো জায়গা নেই।

>> কোনো প্রিয়বন্ধুর মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ আপনাদের বন্ধুত্বে চিড় ধরেছে। বন্ধুত্বের এই ভাঙনের ফলে আপনি খুবই দুঃখিত এবং সেই বন্ধুকে ফিরে পেতে আগ্রহী। 

সুতরাং মৃত্যুর স্বপ্ন অশুভ নয়। তার একটা নির্দিষ্ট অর্থ আছে। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১০ অক্টোবর ২০২৬ || ২৫ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: