Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.251): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

যেসব রোগ প্রতিরোধে দারুণ কার্যকরী আতা

যেসব রোগ প্রতিরোধে দারুণ কার্যকরী আতা

আতা সবার কাছে বেশ পরিচিত ফল। খেতে দারুণ সুস্বাদু এই ফলটি অনেকের কাছেই বেশ পছন্দের। এছাড়াও আতা পুষ্টিগুণে ভরপুর। যা শরীরে বিভিন্ন কঠিন রোগ বাসা বাঁধার আগেই প্রতিরোধ করে।

আতা শরীরের রোগ সৃষ্টিকারী জীবাণুও ধংস করে। এছাড়াও কোষ্ঠকাঠিন্যর সমস্যায়, ক্ষুধামন্দা, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি ও দৃষ্টিশক্তি ভালো রাখতে আতা দূর্দান্ত কার্যকরী।

বিশেষজ্ঞদের মতে, আতা ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ ফল হওয়ায় এটি চোখের কর্নিয়া ও রেটিনাকে সুরক্ষিত রাখে। এই ফল দুই ধরনের হয়ে থাকে। লালচে ও সবুজ। লালচে আতায় ক্যালরি ও আয়রন বেশি থাকে।

চলুন এবার আতার আশ্চর্য উপকারিতাগুলো জেনে নেয়া যাক-

>> আতায় প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে। আতা নিয়মিত খেলে রোগ প্রতিরোধ শক্তি অনেকটাই বাড়ে।

>> আয়রনে পরিপূর্ণ এই ফলটি খেলে লোহিত রক্তকণিকা বাড়ে। এছাড়াও ডায়াবেটিস প্রতিরোধেও বড় ভূমিকা রয়েছে আতার।

>> কোষ্ঠকাঠিন্যের সমস্যায় নিয়মিত আতা খেলে সেই সমস্যা কমতে পারে। বিশেষ করে ভারী খাবার খাওয়ার পরে আতা খেলে ধীরে ধীরে এই সমস্যা কমতে থাকে।

>> পরিসংখ্যান অনুযায়ী, আতার মধ্যে থাকা ভিটামিন বি৬ শ্বাসনালির প্রদাহ কমায়। তাই যারা নিয়মিত আতা খান, তাদের শ্বাসকষ্টের সমস্যা অনেকটাই কমে।

>> আতা খেলে হৃদরোগের ঝুঁকিও কমে এবং রক্তপ্রবাহ ঠিক রাখতে সাহায্য করে। আতা খাবারকে এনার্জিতে রূপান্তরিত করে। ফলে হাড়ের গঠন মজবুত হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১০ সেপ্টেম্বর ২০২৬ || ২৬ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: