Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.48): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

সবজি চাষে স্বাবলম্বী হচ্ছেন টাঙ্গাইলের চাষিরা

সবজি চাষে স্বাবলম্বী হচ্ছেন টাঙ্গাইলের চাষিরা

টাঙ্গাইলে লাউ, চালকুমড়া, মিষ্টিকুমড়া, পেঁপে, লাল শাক, পুঁইশাকসহ বিভিন্ন ধরনের সবজি চাষে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয়রা কৃষকরা। টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পের আওতায় বিষমুক্ত উপায়ে সবজি চাষ করছেন।

কৃষকরা জানান, এক সময় তারা ধান ও সবজি চাষে রাসায়নিক সার ও মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ করতো। ফলে ফসল চাষে খরচ বেশি হতো। এসব ফসলে বিষ প্রয়োগ ক্ষতিকর জেনেও তারা দিন দিন ফসল চাষ চালিয়ে যাচ্ছিল।

কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ক্ষতিকর পোকামাকড় দমনে এবং রাসায়নিক সারের পরিবর্তে জৈবিক উপায় অবলম্বন করে সবজির চাষ করছি। আগে সবজি চাষে কীটনাশক ও বিষ ব্যবহার করতাম। এখন জৈবিক উপায়ে সবজির চাষে বিষমুক্ত সবজি চাষের পাশাপাশি খরচও অনেক কম হচ্ছে।

উপজেলার কৃষি কর্মকর্তারা জানান, আমরা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য থেকে পিছিয়ে আছি। বিষমুক্ত উপায়ে সবজির চাষে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। আমরা কৃষকদের বিষমুক্ত উপায়ে সবজির চাষে উৎসাহিত করছি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০১ আগস্ট ২০২৬ || ১৭ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: