Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.115): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন শ্রীলেখা

দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন শ্রীলেখা

সংগৃহীত

ভারতের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হন টালিউডের এই তারকা। দর্শকদের ভালোবাসা ও কটাক্ষে সময় কাটে তার। সম্প্রতি এই অভিনেত্রী নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন।

আনন্দবাজারকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, আমি দ্বিতীয় বিয়ে করার কথা ভাবছি না। এখনও দূর পর্যন্ত এমন কাউকে দেখতে পাইনি যাকে দেখে মনে হতে পারে হ্যাঁ, এই তো সে যার জন্য অপেক্ষা করছি। নিজে নিজে বস হয়ে যাওয়ার পর আর এসব ভালো লাগে না।

তিনি আরও বলেন, টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি, পাশে শুয়ে কেউ নাক ডাকছে এটা এখন আর সহ্য করতে পারব না। আমি কুকুরদের নিয়ে ভালো আছি। ওদের সঙ্গে শুয়ে থাকি রাজার মতো। পাশে আরেকজনকে নিয়ে শুতে পারব না।

সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র প্রথম স্বামীকে নিয়েও কথা বলেন। জানান, বিচ্ছেদ হলেও এখনও প্রাক্তন শ্বশুরবাড়িতে যাতায়াত আছে তার। এমনকি বজায় আছে সুসম্পর্কও।

সূত্র: আরটিভি অনলাইন

সর্বশেষ

অনলাইন জরিপ

২৯ আগস্ট ২০২৬ || ১৪ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: