Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.88): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

রাশমিকার টপসের মূল্য প্রায় ২ লাখ টাকা!

রাশমিকার টপসের মূল্য প্রায় ২ লাখ টাকা!

সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে ভক্তদের মুগ্ধ করেছেন। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী।

অন্য তারকাদের মতো ফ্যাশনে পিছিয়ে নেই রাশমিকা। তার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে ব্যয়বহুল পোশাকে দেখা যায় তাকে। কারণ কাজের পাশাপাশি ব্যক্তিগত নানা মুহূর্ত এ মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি।

সম্প্রতি সামনে এসেছে রাশমিকার একটি ছবি। কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রামে বেশ কটি ছবি পোস্ট করেন তিনি। তারই একটি ছবিতে হাস্যোজ্জ্বল রাশমিকাকে টপ পরিহিত অবস্থায় দেখা যায়। এরপরই ছবিটি নিয়ে চলছে জোর চর্চা; প্রিয় অভিনেত্রীকে দেখে ভূয়সী প্রশংসা করছেন তার ভক্ত-অনুরাগীরা।

‘সেলিব্রিটি আউটফিট ডিকোড’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রাশমিকার ছবিটি পোস্ট করা হয়েছে। তারকাদের ফ্যাশন বিষয়ক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাশমিকার টপ নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। এ পোস্টে জানানো হয়েছে, নতুন ফটোশুট। রাশমিকার পরনের টপটি তৈরি করেছে বিলাসবহুল ইতালিয়ান ফ্যাশন হাউজ গুচি। এর মূল্য ১ লাখ ৪১ হাজার ৮৭ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৯৮ হাজার টাকা)।

গুচির ওয়েবসাইট ঘুরে পাওয়া যায় টপটি। তাতে বলা হয়েছে, শতভাগ উল দিয়ে তৈরি করা হয়েছে পোশাকটি। এর দৈর্ঘ্য ৮০ সেন্টিমিটার। থ্যাইল্যান্ডের মুদ্রায় পোশাকটির মূল্য ধরা হয়েছে ৫৮ হাজার বাত। বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৮৪ হাজার ৭২৬ টাকা।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যানিমেল’। এতে জুটি বেঁধে অভিনয় করেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। সন্দীপ রেড্ডি ভাঙা নির্মিত আলোচিত এ সিনেমা গত বছরের ১ ডিসেম্বর মুক্তি পায়। বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি সিনেমাটি দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

বর্তমানে রাশমিকার হাতে ৬টি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে তেলেগু ভাষার ৪টি, হিন্দি ভাষার দুটো সিনেমা। এ তালিকার উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘পুষ্পা টু’, ‘রেইনবো’, ‘দ্য গার্লফ্রেন্ড’, ‘সিকান্দার’ প্রভৃতি। ‘পুষ্পা টু’ সিনেমা চলতি বছরে মুক্তির কথা রয়েছে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

অনলাইন জরিপ

০২ জুলাই ২০২৬ || ১৮ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: