Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.165): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

বলিউডে পা রাখছেন শাহরুখ কন্যা

বলিউডে পা রাখছেন শাহরুখ কন্যা

আর বেশি দিনের অপেক্ষা নয়। খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন বলিউড-বাদশার কন্যা। জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিরিজের মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। এমনটা জানালেন ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজার পত্রিকা অনলাইন।

সুপারস্টার বাবার মেয়ে হিসাবে নয়, নিজের দক্ষতায় বলিউডে প্রতিষ্ঠা পেতে চান সুহানা। তার জন্য কম পরিশ্রমও করছেন না তিনি। শরীরচর্চা থেকে শুরু করে অভিনয়ের প্রশিক্ষণ নেয়া কোনো কিছুতেই খামতি রাখছেন না শাহরুখ-কন্যা।

 

এমনকি, ব্যালে প্রশিক্ষণ নেয়াও শুরু করেছেন তিনি। ব্যালে অনেকটা পশ্চিমি দুনিয়ার শাস্ত্রীয় নাচের মতো। সেই নাচের প্রশিক্ষণ যে বেশ কঠিন, তা বোঝা গিয়েছে একাধিক হলিউড ছবি দেখেই।

কিন্তু নাছোড়বান্দা সুহানা, ওই নাচ শিখেই ছাড়বেন তিনি। যেমন বলা, তেমন কাজ! ব্যালে শেখা শুরু করলেন শাহরুখ-কন্যা। ওই নাচ করতে গিয়েই যত বিপত্তি। নাচের স্টুডিওতেই উল্টে পড়লেন সুহানা। চোটও পেলেন পায়ে। স্টুডিওর মেঝেতে বসেই কান্নাকাটি জুড়লেন শাহরুখ-কন্যা।

 

ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের পায়ের ছবি পোস্টও করেন তিনি। সঙ্গে কান্নাকাটির ইমোজি। নাচ করতে গিয়ে পড়ে গিয়ে যে বেশ আঘাত পেয়েছেন তিনি, তা স্পষ্ট সেই ছবি থেকে।

বলিউডে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করার আগেই নিজের ঝুলিতে এক বিশ্বখ্যাত প্রসাধনী সংস্থার চুক্তি ভরেছেন সুহানা খান। সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে তাকে দেখা গিয়েছে বিজ্ঞাপনেও। এ বার স্রেফ ‘দ্য আর্চিজ’ মুক্তির অপেক্ষা। শাহরুখ-কন্যাকে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরাও।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২০ আগস্ট ২০২৬ || ৫ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: