Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.146): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পরীমনির সন্তান দেখতে কার মতো

পরীমনির সন্তান দেখতে কার মতো

চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ ছেলের মা–বাবা হয়েছেন। বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন পরীমনি। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। পরীমনিপুত্র নাকি দেখতে অনেকটাই রাজের মতো হয়েছে। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।

ফেসবুকে শেয়ার করা ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপু্ত্র।’ সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।

গেল বছর গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তীতে তাদের প্রেম গড়ায় পরিণয়ে। গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২১ জুলাই ২০২৬ || ৬ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: