Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.233): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

সুপার ডান্সার থ্রি-তে এসে ছোট্ট এক ভক্তের জন্য গান গাইলেন আলিয়া

সুপার ডান্সার থ্রি-তে এসে ছোট্ট এক ভক্তের জন্য গান গাইলেন আলিয়া

আলিয়া ভাটের অভিনয় নিয়ে সকলেই কমবেশি প্রশংসায় পঞ্চমুখ। তবে অভিনয়ের পাশাপাশি গানটাও মন্দ করেন না আলিয়া। এর আগে 'হামটি শর্মা কি দুলহনিয়া' ছবিতে 'ম্যায় তেনু সমজা কি' মন কেড়েছিল আলিয়ার গাওয়া গান। পরবর্তীকালে 'উড়তা পঞ্জাব' ছবিতে 'এক কুড়ী জিদা নাম মহম্বত' গানটি দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে গেয়েছিলেন আলিয়া। তাঁর গাওয়া সেই গানটিও সকলের প্রশংসা কুড়িয়েছিল। 

সম্প্রতি, ফের একবার আলিয়ার গলায় শোনা গেল 'এক কুড়ী জিদা নাম মহম্বত' গানটি। আর এবার অভিনেত্রী এই গানটি গেয়েছেন তাঁর এক ক্ষুদে ভক্তের জন্য। বেশ কিছুদিন আগে আলিয়া হাজির হয়েছিলেন 'সুপার ডান্সার- থ্রি' রিয়েলিটি শোয়ে। সেখানে ছোট্ট এক শিশুর মুখে হাসি ফোটানোর জন্য গানটি গেয়েছিলেন আলিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো।

মহেশ ভাট কন্যার গলায় এই গান শুনে শোয়ে উপস্থিত সকলেই কমবেশি মুগ্ধ। মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। প্রসঙ্গত খুব শীঘ্রই আলিয়াকে দেখা যাবে করণ জোহর প্রযোজনা সংস্থার ছবি 'ব্রহ্মাস্ত্র'তে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে রণবীর কাপুরের বিপরীতে প্রথমবার দেখা যাবে তাঁকে। পাশাপাশি সঞ্জয়লীলা বনশালির ছবিতেও দেখা যেতে চলেছে আলিয়াকে। তবে ফের কোন ছবিতে আবারও তাঁকে গায়িকার ভূমিকায় দেখা যাবে কিনা, তা অবশ্য আলিয়াই বলতে পারবেন। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৫ জুলাই ২০২৬ || ১০ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: