Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.57): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

কক্সবাজারে যমুনা ইলেকট্রনিক্সের পার্টনারস মিট অনুষ্ঠিত

কক্সবাজারে যমুনা ইলেকট্রনিক্সের পার্টনারস মিট অনুষ্ঠিত

সংগৃহীত

স্বতঃস্ফূর্ততা, জাঁকজমক এবং পারস্পরিক বন্ধনের অনন্য আবেশে কক্সবাজারে সফলভাবে সম্পন্ন হলো যমুনা ইলেকট্রনিক্স পার্টনার্স মিট ২০২৬ -এর তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন।

দেশজুড়ে ছড়িয়ে থাকা ডিলার ও ব্যবসায়িক পার্টনারদের নিয়ে আয়োজিত এই মিলনমেলা যমুনা ইলেক্ট্রনিক্স ও তার পার্টনারদের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।
সম্মেলনের প্রথম দিনে অনুষ্ঠিত হয় এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিলার ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যমুনা গ্রুপের সম্মানিত ডিরেক্টর মনিকা ইসলাম।

দ্বিতীয় দিনে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে যমুনা ইলেক্ট্রনিক্সের দেশের সেরা ১৩ জন পার্টনারকে বিশেষ সম্মাননা ও পুরস্কারে ভূষিত করা হয়। এর মধ্যে শীর্ষ ৫ পার্টনার হিসেবে নির্বাচিত হন—মা ইলেক্ট্রনিক্স, বগুড়া; স্বপন ইলেক্ট্রনিক্স, নাটোর; রনি ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, চাঁপাইনবাবগঞ্জ; সিমি ইলেক্ট্রনিক্স, শরীয়তপুর; নাহার ইলেক্ট্রনিক্স, মানিকগঞ্জ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য এবং আয়োজনের বিস্তারিত তুলে ধরেন যমুনা ইলেক্ট্রনিক্সের মার্কেটিং ডিরেক্টর জনাব সেলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, এই ইভেন্টটি কোনো সাধারণ আয়োজন নয়; এটি আমাদের ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে সম্পর্কের এক শক্ত সেতুবন্ধন। স্বপ্ন অর্জন করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

সেলস ডিরেক্টর সাখাওয়াত হোসেন তার বক্তব্যে ২০২৬ সালের পরিকল্পনা তুলে ধরে বলেন, আগামী বছর যমুনা ইলেক্ট্রনিক্স সেলস স্ট্রাকচার, ডিলার সাপোর্ট এবং ইনসেনটিভ পলিসিতে উল্লেখযোগ্য উন্নতি আনবে, যাতে পার্টনাররা আরও ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে পারেন।

হেড অফ সেলস মো. মাকসুদুর রহমান পার্টনারদের উদ্দেশ্যে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দিয়ে বলেন, নিজেদের আরও শক্তিশালী করতে হলে আমাদের কিছু অপারেশনাল ও সেলস গ্যাপ চিহ্নিত করে তা দ্রুত পূরণ করতে হবে—যেখানে স্টক ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস ও লোকাল মার্কেট বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হেড অব অপারেশন ইব্রাহিম হোসেন যমুনা পণ্যের মান ও সক্ষমতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ এবং গ্রাহকবান্ধব ফিচারের দিক থেকে যমুনা ইলেক্ট্রনিক্স আজ বাজারের অন্যান্য ব্র্যান্ডের তুলনায় একটি শক্ত অবস্থানে রয়েছে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম পার্টনারদের প্রফিটেবিলিটি প্রসঙ্গে বলেন, যমুনার প্রতিটি প্লানিং এর কেন্দ্রে রয়েছে আমাদের পার্টনারদের প্রফিটেবিলিটি। সঠিক পণ্য, সঠিক সাপোর্ট এবং দীর্ঘমেয়াদি স্ট্রাটেজির মাধ্যমে আমরা চাই প্রতিটি পার্টনারের ব্যবসা আরও লাভজনক হোক।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা