Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.40): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

এখন থেকে রেমিট্যান্স আসবে প্রবাসী কল্যাণ ব্যাংকে

এখন থেকে রেমিট্যান্স আসবে প্রবাসী কল্যাণ ব্যাংকে

সংগৃহীত

প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এখন থেকে রেমিট্যান্স পাঠানো যাবে। এ বিষয়ে সিটি ব্যাংক পিএলসি’র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, এখন থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা সিটি ব্যাংক পিএলসি’র এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারবেন। প্রেরিত রেমিট্যান্স ঋণ সমন্বয়ের পর বাকি টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেই উত্তোলন করতে পারবেন গ্রাহকরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৮ জুলাই ২০২৬ || ২৪ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: