Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.232): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

কিশোরগঞ্জ আদালতের বিচারককে হাইকোর্টে তলব

কিশোরগঞ্জ আদালতের বিচারককে হাইকোর্টে তলব

উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার পরও মামলার কার্যক্রম পরিচালনা করায় কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল বারীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার এ বিষয়ে এক মামলার শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এম. আতিকুর রহমান।

এর আগে গত ২৭ জুন আইনজীবী সাজ্জাদ হোসেন কিশোরগঞ্জ সদর থানায় মামলা করেন। ওই মামলার বাদী আইনজীবী হওয়ায় তার প্রভাবে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি সিদ্ধান্ত নেয়,সমিতির সদস্যদের কেউ বাদী হয়ে মামলা করলে সে মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী লড়তে পারবেন না।

পরে বিষয়টি হাইকোর্টের নজরে এলে কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ৩১ জুলাই ব্যাখ্যা তলব করা হয়। এছাড়াও মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। অথচ স্থগিতাদেশ সত্ত্বেও মামলার কার্যক্রম চালিয়ে আসছিলেন কিশোরগঞ্জের বিচারিক ম্যাজিস্ট্রেট রফিকুল বারীকে। যার ধারাবাহিকতায় বিচারককে তলব করলেন হাইকোর্ট।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৬ আগস্ট ২০২৬ || ২২ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: