রোববার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

চট্টগ্রামে ভবন মালিকের ছেলের লাথিতে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে ভবন মালিকের ছেলের লাথিতে বৃদ্ধের মৃত্যু

সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভবন মালিকের ছেলের লাথির আঘাতে আবুল কাসেম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। নিহত আবুল কাসেম ওই মালিকের একটি ভবনের ভাড়াটিয়া ছিলেন।

শুক্রবার (২২ মে) রাতে চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকার একটি ভবনের ভাড়া আদায়কে কেন্দ্র করে কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, ভবন মালিক আবদুল আলিমের ছেলে সুমনের লাথিতে প্রাণ হারান আবুল কাসেম।

স্থানীয়রা জানান, ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সুমন উত্তেজিত হয়ে আবুল কাসেমকে সজোরে লাথি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভবন মালিকের ছেলে মো. নুরুল্লাহ ওরফে সুমনকে একমাত্র আসামি করে মামলা হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২৪ মে ২০২৬ || ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন