সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন প্রবাসীরা, একমাসের মধ্যেই কার্যকর

বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন প্রবাসীরা, একমাসের মধ্যেই কার্যকর

সংগৃহীত

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। আসিফ নজরুল বলেন, একজন ভিআইপি যখন বিমানবন্দরে যায় তখন তাদের সঙ্গে লাগেজ এবং চেকিংয়ের জন্য একজন থাকে, ইমিগ্রেশন করার সময় একজন পাশে থাকে। প্রত্যেকটা স্তরে আমরা অনুরূপ সেবা চালু করব।

প্রবাসী উপদেষ্টা বলেন, প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্যে টার্গেট করেছি, ইউরোপ পরে করব। মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রমবাজার। মধ্যপ্রাচ্যে থেকে প্রবাসী কর্মীরা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যে রকম সেবা পান তারা সেটা পাবেন। আমরা লাউঞ্জ ব্যবহার সুবিধা দেওয়ার চিন্তা করছি। তবে এটা অনেক পরের কাজ।  

তিনি বলেন, আগামী দুই সপ্তাহ থেকে এক সপ্তাহের মধ্যে যেটা করব লাউঞ্জ ব্যবহার ছাড়া বা আলাদা একটা ইমিগ্রেশন কাউন্টারের ব্যবস্থা করা হবে। তবে তার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রশিক্ষিত কর্মী নিয়োগ করব। সেটা আমরা দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়ন করব।

‘একজন প্রবাসী যেন কোনো অবস্থায় হয়রানির শিকার না হোন। অপরাধবোধ মনে না করেন এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে’, যোগ করেন আসিফ নজরুল।

প্রসঙ্গত, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আজ (মঙ্গলবার) প্রথম আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা