Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.171): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হবে সুইজারল্যান্ড

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হবে সুইজারল্যান্ড

সংগৃহীত

ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদারী হয়ে কাজ করবে সুইজারল্যান্ড।

তিনি বলেন, বাংলাদেশে শিক্ষার হার, জিডিপিসহ বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে। একটি উজ্জ্বল সম্ভাবনায় তরুণ সমাজ আছে।

সোমবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

সাক্ষাতের শুরুতে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানিয়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সুইজারল্যান্ড সরকারের সাথে সৌহার্দ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কাজ করতে চায়।

উপদেষ্টা দেশের বস্ত্র ও পাটখাত এবং নৌপরিবহন খাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চান। তিনি দেশের বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত বস্ত্র ও পাটকলগুলোতে বিনিয়োগে সুইজারল্যান্ডকে এগিয়ে আসতে আহ্বান জানান। এসকল মিলে পাট ও বস্ত্রসহ মেশিনারিজ খাতে বিনিয়োগ লাভজনক।

এ সময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড অ্যাম্বাসির কাউন্সিলর আলবার্তো জিওভানিত্তি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, নৌপরিবহণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক প্রমুখ।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৪ আগস্ট ২০২৬ || ৯ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: