Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.146): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশকে আরো ১৫ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে আরো ১৫ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের বাংলাদেশকে ফাইজারের আরো ১৫ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ চালানটি ছোট শিশুদের জন্য অনুদান হিসেবে দেওয়া টিকার দ্বিতীয় চালান। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৭০ শতাংশেরও বেশি নাগরিককে সম্পূর্ণ টিকার আওতায় আনার অগ্রগতি ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্র ফাইজারের তৈরি আরো ১৫ লাখ ডোজ কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে। এ পর্যন্ত ৭৫ মিলিয়ন বা ৭ কোটি ৫০ লাখ ডোজের বেশি করোনাভাইরাসের টিকা যুক্তরাষ্ট্র অনুদান হিসেবে দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া করোনা মোকাবিলায় ও মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে ১৪ কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে দেশটি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২১ জুলাই ২০২৬ || ৬ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: