বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

২৮ জেলায় বিশেষ সতর্কতা,ডিএনসিসি কোভিড হাসপাতাল প্রস্তুতের নির্দেশ

২৮ জেলায় বিশেষ সতর্কতা,ডিএনসিসি কোভিড হাসপাতাল প্রস্তুতের নির্দেশ

দেশে চলতি বছর নিপাহ ভাইরাসে নয় জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে। এবার সংক্রমণের হার বেশি হওয়ায় আগাম প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৩ বছরে ২৮ জেলায় এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এবার সংক্রমণের হার বেশি থাকায় এই ২৮ জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্প্রতি অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শেখ দাউদ আদনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০১ সালে থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এবার সংক্রমণের হার বেশি হওয়ায় এসব জেলায় বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ড এবং ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) প্রস্তুত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষ সতর্কতার মধ্যে রয়েছে- দেশের প্রতিটি হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে আসা রোগীদের সেবা দেওয়ার সময় চিকিৎসকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। রোগী দেখার সময় আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে, রোগী দেখার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে, জ্বরের উপসর্গ দেখা গেলে রোগীকে আবশ্যিকভাবে আইসোলেশন ওয়ার্ডে রাখতে হবে, জ্বরের সঙ্গে অচেতন অবস্থা দেখা দিলে রোগীকে সংশ্লিষ্ট হাসপাতালের আইসিইউতে রাখতে হবে, আইসিইউতে থাকাকালে রোগীর পরিচর্যাকারীরা শুধু গ্লাভস, মাস্ক পরলেই হবে, কেননা নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী থেকে বাতাসের মাধ্যমে ওই ভাইরাস ছড়ায় না।

এ ছাড়া যে কোনো তথ্যের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কল সেন্টারে (১৬২৬৩/৩৩৩) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা