মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

করলা চাষে আলতাবের মুখে হাসি, লাখ টাকা আয়ের আশা!

করলা চাষে আলতাবের মুখে হাসি, লাখ টাকা আয়ের আশা!

বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামে করলা চাষে লাভবান কৃষক আলতাব। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় করলার বেশি ফলন পেয়েছেন তিনি। উৎপাদন এবং ভালো দাম পাওয়ায় খুশি তিনি। তার সফলতা দেখে এখন অনেক কৃষকই করলা চাষে আগ্রহী হয়েছেন।

জানা যায়, কৃষক আলতাব আগে এক সময় ঢাকায় গামের্ন্টসে কাজ করতেন। অর্থের উপার্জন করার জন্য পরিবার পরিজন ছেড়ে ঢাকায় থাকতে হতো। অভাবের সংসারে চাকরী করে যে টাকা উপার্জন হতো তা দিয়ে সংসার চালানো কষ্ট হতো। তারপর চাকরি ছেড়ে দিয়ে গত কয়েক বছর আগে গ্রামে চলে আসেন। গ্রামে এসে কৃষি কাজে মনোনিবেশ করেন। জমানো টাকা দিয়ে দেড় বিঘা জমি ইজারা নিয়ে রানী জাতের করলার চাষ করে তার ভাগ্য বদলেছেন। বাজারে করলা ভালো দামে বিক্রি করতে পেরে খুশি তিনি।

করলা চাষি আলতাব বলেন, জমি প্রস্তুত করে গত ভাদ্র মাসের প্রথম সপ্তাহে জমিতে করলার চারা রোপন করি। মাঁচা তৈরী করে চারা থেকে গাছ মাঁচায় উঠিয়ে দেই। প্রতি এক বিঘা জমিতে বাঁশ ও সুতা দিয়ে মাঁচা তৈরী করতে এবং শ্রমিকসহ খরচ হয়েছে ২৫-২৬ হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে করলা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা লাভ হবে বলে আশা করছি।

বিরামপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, অন্যান্য সবজির চেয়ে করলা চাষে তুলনামূলকভাবে লাভ বেশি হওয়ায় এ উপজেলার কৃষকরা করলা চাষে ঝুঁকছেন। করলা চাষে আমরা কৃষকদের সকল ধরনের পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা