Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.105): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

মিন্নি জামিন পাবেন কি না জানা যাবে আজ

মিন্নি জামিন পাবেন কি না জানা যাবে আজ

 

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন শুনানি আজ। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

গত ২২ জুলাই বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমবার মিন্নির জামিনের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম। পরে ওইদিনই শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এরপর গত ২৩ জুলাই মিস কেস দাখিল করে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামানের আদালতে ফের জামিনের আবেদন করেন মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নথি তলব করে মঙ্গলবার এ জামিন শুনানির দিন ধার্য করেন আদালত।

এ জামিন শুনানিতে মিন্নির পক্ষে অংশ নিতে এরইমধ্যে আইন ও সালিস কেন্দ্রের দুই আইনজীবী অ্যাডভোকেট নীনা গোষ্মামী ও অ্যাডভোকেট আবদুর রশীদসহ ব্লাস্টের আইনজীবীরাও বরগুনায় এসে পৌঁছেছেন বলে জানা গেছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৩ জুলাই ২০২৬ || ১৯ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: