Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.178): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

ভাড়াটিয়াকে বের করে দেয়া সেই বাড়ির মালিক গ্রেফতার

ভাড়াটিয়াকে বের করে দেয়া সেই বাড়ির মালিক গ্রেফতার

রাজধানীর পান্থপথে ভাড়া দিতে না পারায় তিন শিশুসহ এক দম্পতিকে বাসা থেকে বের করে দেয়ার ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত বাড়ির মালিকের নাম নূর আক্তার শম্পা। মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-২ এর মেজর এইচ এম পারভেজ আরেফিন জানান, শম্পার বিরুদ্ধে ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার মামলা হয়েছিল। আরেফিন জানান, তাকে আমরা নিয়মিত নজরদারিতে রেখেছিলাম। রাতে ধানমন্ডির একটি সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, রোববার রাতে ৫৮/৭ নম্বর পান্থপথ এলাকার দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার এক মাসের ভাড়া বাকি থাকায় দুই মাসের নবজাতক শিশুসহ তিন সন্তান ও তার বাবা-মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন বাড়ির মালিক শম্পা। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৬ আগস্ট ২০২৬ || ১ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: