Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.116): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

সিরাজগঞ্জ সদরে মা ইলিশ রক্ষায় অভিযানঃ ১৩ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জ সদরে মা ইলিশ রক্ষায় অভিযানঃ ১৩ জেলের কারাদণ্ড

রাতভর অভিযানে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্টে ১৩ জেলেকে কারাদন্ড প্রদান করা হয়েছে।

গতকাল রাত ৮টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ১৩ জন জেলে, প্রায় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়।

মোবাইল কোর্টে ১৩ জন জেলের প্রত্যেককে ১০ দিন করে জেল প্রদান করেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ।এ সময় কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, সিরাজগঞ্জ সদর। ভূমি অফিস, মৎস্য দপ্তর এর স্টাফবৃন্দ ও সিরাজগঞ্জ আনসার বাহিনীর সদস্যগণ উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১১ আগস্ট ২০২৬ || ২৭ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: