শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিরাজগঞ্জে ভেজাল পণ্য জব্দ, গোডাউন সিলগালাসহ আটক ১

সিরাজগঞ্জে ভেজাল পণ্য জব্দ, গোডাউন সিলগালাসহ আটক ১

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে ২৮ পদের ভেজাল পণ্য জব্দ করে গোডাউন সিলগালাসহ একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ‌্যায় এতথ্য নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী জাহান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাস্টমস ভ্যাট অ‌্যান্ড এক্সাসাইজের সহকারী কমিশনার মেহেদি হাসান। আটক মো. আবু সাঈদ সদর উপজেলার হরিনা পিপুলবাড়ীয়া গ্রামের মৃত তোজাম্মেলের ছেলে। উপ-পরিদর্শক আলী জাহান জানান, মঙ্গলবার রাতে পিপুলবাড়িয়া বাজারে এশারত আলীর তৈরি বিভিন্ন ব্রান্ডের গোল্ডলিফ সিগারেট, ডারবি সিগারেট, কিসমত বিড়ি, এসিআই কোম্পানির লবণ, চিপস, জুস, কয়েল, সরিষার তেল ও মির্জাপুর চাসহ ২৮ ভেজাল পণ্যের গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় এশারতের ছোট ভাই ভেজাল পণ্য সরবরাহকারী মো. আবু সাঈদকে আটক করা হয়েছে। এসময় সিরাজগঞ্জের কাস্টমর্স ভ্যাট অ‌্যান্ড এক্সাসাইজের কর্মকর্তাগণ গোডাউনে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ভেজাল পণ্য জব্দ করেন। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ২৫ এবি ধারায় মামলা দায়ের হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১২ জুন ২০২৬ || ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: